০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

৬ হলে মুক্তি পাচ্ছে ‘লাল মোরগের ঝুঁটি’

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি প্রথম সপ্তাহে ঢাকা ও নারায়ণগঞ্জের ৬টি হলে মুক্তি পাচ্ছে।

আগামীকাল শুক্রবার থেকে সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি, মিরপুর মহাখালীর এসকেএস, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপে দেখা যাবে সিনেমাটি।

নূরুল আলম আতিক বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে গত অর্ধ শতকে নির্মিত কাহিনীচিত্র আশানুরূপ না হলেও কম নয়। তবে আমাদের অভিজ্ঞতায় মুক্তিযুদ্ধের সিনেমা মানেই কিছু গৎবাঁধা দৃশ্যের বিস্তার। প্রায় সব ছবির প্রোটাগনিস্ট-এন্টাগনিস্টদের চেহারা-সুরত, হাবভাব, আচার-আচরণ, লক্ষ্য-উদ্দেশ্য একই রকম। “লাল মোরগের ঝুঁটি” আমাদের মুক্তিযুদ্ধের সিনেমার প্রথাগত বয়ানের বাইরে যাবার চেষ্টা করেছে। বিশেষ করে সিনেমার মুখ্য চরিত্র হিসেবে নিম্নবর্গের হাজিরা; তাদের তৎকালীন আর্থ-সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও একান্ত ব্যক্তিগত অবস্থা-অবস্থান—এসব সূত্রাতিসূত্র এ সিনেমার মৌলিকত্ব বলে মনে করি।’

ট্যাগ :
জনপ্রিয়

৬ হলে মুক্তি পাচ্ছে ‘লাল মোরগের ঝুঁটি’

প্রকাশিত : ০৮:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১