০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

‘ঐক্য-চ্যানেল আই বিজয় মেলা’২১

মহান বিজয়ের মাসের প্রথম প্রহর থেকেই পুরো মাসব্যাপি চ্যানেল আই প্রচার করছে মুক্তিযুদ্ধের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানমালা। প্রতি বারের মতো এবারও চ্যানেল আই কার্যালয়ে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে ‘ঐক্য-চ্যানেল আই বিজয় মেলা’২১। বিজয় মেলার বিস্তারিত জানাতে ১২ ডিসেম্বর চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মেলার বিস্তারিত উপস্থাপন করেন ইমপ্রেস গ্র“প ও চ্যানেল আই-এর পরিচালক এবং প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাষ্টি সরোয়ার আলী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম এবং ১৫তম এ বিজয় মেলার প্রধান পৃষ্ঠাপোষক ঐক্য.কম.বিডি-এর প্রতিনিধিবৃন্দ। সকাল ১১.০৫ মিনিটে উদ্বোধনকৃত মেলায় থাকবে দেশের গান, নাটিকা, কবিতা আবৃত্তি, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, চিত্রাংকন ইত্যাদি। মেলা শুরু হবে সকাল ১১ টা ০৫ মিনিটে। শেষ হবে বিকেল ৪টায়। মেলা সরাসরি স¤প্রচার করবে চ্যানেল আই।
চ্যানেল আই অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে প্রচার হবে বিশেষ অনুষ্ঠানসহ তারকাকথন’র বিশেষ পর্ব। চ্যানেল আইয়ের প্রতিদিনের সকালের অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’-তে পুরো মাসজুড়ে থাকছে দেশের গান। ১৬ ডিসেম্বও রাত ৮টায় প্রচার হবে ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে বিজয় দিবসের বিশেষ নাটক ‘হারিয়ে যাওয়া বাড়ি’। পরিচালনায় অরুণ চৌধুরী। দুপুর ১টা ৪০ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধের বই নিয়ে আলোচনা অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের বই’। ১ ডিসেম্বর থেকে প্রতিদিন সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হচ্ছে মুক্তিযুদ্ধ প্রতিদিন। ১১ ডিসেম্বর থেকে প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৯.৩০ মিনিটে শাইখ সিরাজের পরিকল্পনা ও পরিচালনা ও উপস্থাপনায় বাংলাদেশের পঞ্চাশ বছরের অর্জন নিয়ে ৬ পর্বের বিশেষ টেলিভিশন শো ‘সৃজনে অর্জনে ৫০’।
এছাড়া পুরো ডিসেম্বরজুড়ে বুধ ও শুক্রবার বিকেল ৩.০৫ মিনিটে দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধের টেলিফিল্ম। শনি, সোম ও মঙ্গল বিকেল ৩.০৫ মিনিটে, বৃহস্পতিবার বিকেল ০৩.৩০ মিনিটে এবং শুক্রবার বিকেল ৫টায় প্রচার হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধের চলচ্চিত্রসমুহ-সহ অন্যান্য অনুষ্ঠান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

‘ঐক্য-চ্যানেল আই বিজয় মেলা’২১

প্রকাশিত : ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১