খ্রিস্টান ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সারাবিশ্বে গুরুত্বের সাথে এই দিনটি পালন করা হয়। শুভ বড়দিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ‘প্রভু যীশুর শুভাগমন’ প্রচার হবে বাংলাভিশনে। বড়দিনের প্রার্থনা, সান্তাক্লজ-এর উপহার, সাজ সজ্জাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানে।
প্রিয়ানা ভার্জিনীয়া গমেজ-এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার জেমস্ শ্যামল গমেজ, সিএসসি ও মামুনুর রহমান সুমন, ডিরেক্টর অব সেলস্, ওয়েস্টিন, ঢাকা অ্যান্ড শেরাটন, ঢাকা। বড়দিনের গুরুত্ব নিয়ে তারা এই অনুষ্ঠানে কথা বলেছেন।
আবু হানিফ-এর প্রযোজনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ (২৫ ডিসেম্বর, শনিবার) বিকেল ৫টা ১০মিনিটে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























