বিটিভিতে মুজিব জন্মশতবর্ষের গান গেয়ে আলোড়ন সৃষ্টিকারী গীতিকার, সুরকার ও কণ্ঠ শিল্পী কিশোরগঞ্জের কৃতি সন্তান,বীর মুক্তিযোদ্ধা মরহুম আশারফ উদ্দিন খান মরু মাস্টারের বড় ছেলে মনিরুজ্জামান খান জোসেফের লেখা ও সুরে এবার এক ঝাঁক জনপ্রিয় কন্ঠ শিল্পী গাইলো খোকা তুমি জন্মছিলে বলেই জন্মেছে এই দেশ শিরোনামে গানটি।
গানটিতে খুব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর জন্মপরিচয় ও স্বাধীনতার ইতিহাসে মহানায়ক হওয়ার বিবরণ।
বাঙালির অবিসংবাদিত নেতা যার জন্ম না হলে হতো না এই দেশ বাঙালি কখনও মুক্তির তৃষ্ণা মিটাতে পারতো না লেখকের এমন ভাবনায় ও সুরে শিল্পীরা আবেগী হয়ে দরদী কন্ঠে গাইলো
এই সময়ের ৬ জনপ্রিয় কণ্ঠ শিল্পী বৃস্টি নীপা, ইতি,বিথী, মেধা, ও কাবিসা গাইলো বঙ্গবন্ধুর গান।
গানটি দর্শক স্রোতাদের হৃদয়ে নাড়া দিবে বলে বিশ্বাস করেন তারা তাইতো দুইদিনের স্টেইজ শো বন্ধ রেখে গানটিতে সময় দিয়েছেন বলে জানান এই ৬ গুনি শিল্পী।
গানটির চিত্রধারণ করা জাতীয় সংসদ ভবনের সামনে
গানটির মিউজিক করেছেন দেবা পাল
ও মিক্সিং মাস্টারিং পুলক বড়ুয়া
bangla music zone youtube থেকে প্রকাশ হয় ২২সে ডিসেম্বর
গানটির কথামালা হচ্ছে এমন
খোকা তুমি জন্মছিলে বলেই জন্মেছে এই দেশ
নয় মাসে হয় যুদ্ধ শেষ পাই বিজয়ের আবেশ
বিশ্ব মানচিত্রে ফুটে উঠে বাংলাদেশ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উন্নিশত কুড়ি সালে
সতেরোই মার্চ জন্ম তোমার সায়রা বেগমের কোলে
পিতা শেখ লুৎফুর রহমান তোমার আগমনে বসন্তের কি সুন্দর
পরিবেশ
বিশ্ব মানচিত্রে ফুটে উঠে বাংলাদেশ।
মাটে ঘাটে পথ প্রান্তরে হিন্দু মুসলমান
ভোরের পাখিও উড়ে উড়ে গায় তোমারি গান
তুমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তোমার গুনের নাই শেষ। বিশ্বমানচিত্রে ফুটে উঠে বাংলাদেশ।
খোকা তুমি সবার মুখে সবার অন্তরে
মুক্তিযুদ্ধের মহানায় দেশ স্বাধীন করে
মনের সুখে রাখাল আজি বাজায় মোহন বাঁশি তুমিই বাংলাদেশ এ বিজয় তোমার আদেশ
বিশ্বমানচিত্রে ফুটে উঠে বাংলাদেশ।।
গীতিকার ও সুরকার মনিরুজ্জামান খান জোসেফের সাথে কথা হলে এ প্রতিবেদককে তিনি জানান সাধারণ জনগন ও নতুন প্রজন্ম জাতির জনকের বাবা, মা ও জন্ম তারিখ সব যেন সহজেই জানতে পারে এই চিন্তা নিয়েই লিখেছি গানটি। বঙ্গবন্ধুকে নিয়ে শতাধীক গান নিজ খরচে করতে হয়েছে নিজের মনের ভালোবাসা থেকেই। তবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে গানটি তুলে দিতে পারলে আমার ক্ষুদ্র ভালোবাসার জন্য নিজেকে ধন্য মনে করতাম। গানটি গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস ২ লিকু ভাইয়ের কাছে নিয়ে যাবো তিনি আমাকে সবসময় অনুপ্রেরণা যোগাচ্ছে। সেই সাথে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ফেইসবুকে আমার হাজার হাজার প্রিয় মান্যবর নেতা ও বন্ধুদের তারা আমাকে ভালোবেসে শিল্পী হওয়ার অনুপ্রেরণা যোগিয়েছেন বলে আমি গান গাইতে পারছি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























