০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

এন আই বুলবুলের কথায় সালমার নতুন বছরের প্রথম গান

এন আই বুলবুলের কথায় নতুন বছরের প্রথম গানে কন্ঠ দিলেন ক্লোজআপ তারকা সালমা। গানটির শিরোনাম ‘একদিন কাঁদবা তুমি’। ফারুক শিমুলের সুরে এটির সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। বৃহস্পতিবার রাতে সালমা গানটিতে কন্ঠ দিয়েছেন বলে জানান। তিনি আরও বলেন, স্টেজ শোর ব্যস্ততার কারণে গেল কিছুদিন নতুন গানের রেকর্ড কম করছি। এ গানের মধ্য দিয়ে নতুন বছরের গান শুরু করেছি। নতুন বছরের প্রথম গানটি সত্যি দারুণ হয়েছে। কথা ও সুর দুটোই সবার ভালো লাগবে। এন আই বুলবুল বলেন, নতুন বছরের প্রথম গানটি আমার পছন্দের শিল্পীর কন্ঠে রেকর্ড করতে পেরে ভালো লাগছে। গানের কথায় শ্রোতারা ভিন্নতা পাবেন। আশা করছি এটি সবার জন্য উপভোগ্য একটি গান হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

এন আই বুলবুলের কথায় সালমার নতুন বছরের প্রথম গান

প্রকাশিত : ০৫:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২