০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

করোনা: কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর আইসিইউতে

সংগীত শিল্পী লতা মঙ্গেশকর

কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরকে আইসিইউতে নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত হলে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা ‘ভারতের কোকিল কণ্ঠী’কে। এই মুহূর্তে আইসিইউ-তে রয়েছেন লতা মঙ্গেশকর। সুরসম্রাজ্ঞীর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও হাসপাতালের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

তবে সংবাদ সংস্থা এএনআইকে শিল্পীর ভাইঝি রচনা জানিয়েছেন করোনার মৃদু উপসর্গ রয়েছে লতা মঙ্গেশকরের। তবে বয়সের কথা বিচার করে কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে আইসিইউতে শিফট করেছেন চিকৎসকেরা।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তাঁর শরীরে। এরপর গোটা করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলেছিলেন তারকা। কিন্তু করোনার তৃতীয় ঢেউ থেকে রেহাই পেলেন না বর্ষীয়ান গায়িকা।

১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা । সঙ্গীত জগৎের অবিসংবাদী সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন এই প্রবাদ প্রতিম শিল্পী । ১৯৪২ সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি । এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। লতার সুরেলা কন্ঠের জাদুতে বুঁদ প্রজন্মের পর প্রজন্ম।

১৯৭৪ সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করবার নিরিখে ‘গিনেস বুক’-এ নাম উঠেছিল কোকিলকন্ঠীর। ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারেরও বেশি গান রেকর্ড করবার অনন্য নজির গড়েছেন লতা মঙ্গেশকর। ২০০১ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারত রত্নে ভূষিত করা হয়েছে।

৯২ বছর বয়সী এই শিল্পী বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। টুইটারের মাধ্যমে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন অনুরাগীদের সঙ্গে, তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন ফ্যানেরা। দ্রুত সেরে উঠুক সবার প্রিয় লতা দিদি, প্রার্থনা গোটা দেশের।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

করোনা: কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর আইসিইউতে

প্রকাশিত : ০৪:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২