০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে ১৮টি অবৈধ বেহুন্দি জাল ধ্বংস 

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অভিযান চালিয়ে ১৮ টি অবৈধ  বেহুন্দি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও বাংলাদেশ নৌ- বাহিনী। 
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদী ও বৌ বাজার সংলগ্ন সাগর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৮ টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে অভিযান শেষে ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী লঞ্চঘাট এলাকায় উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুল বলেন, ‘জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করা হবে।`
ট্যাগ :
জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক, বসানো হতে পারে রিং

রাঙ্গাবালীতে ১৮টি অবৈধ বেহুন্দি জাল ধ্বংস 

প্রকাশিত : ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২