পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে রহমাতুল্লাহ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রহমাতুল্লাহ ওই গ্রামের সাইদুল সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় শিশুটি। এদিকে, অনেক খোঁজাখুজি করার পর পুকুরে ভাসমান অবস্থায় দেখে শিশু রহমাতুল্লাহকে উদ্ধার করে পরিবারের লোকজন। উদ্ধার করে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
























