সোনাগাজী উপজেলার মতিগঞ্জে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আর, এম, হাট কে, উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অনুষ্ঠিত হবে আগামিকাল শুক্রবার ।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব জনাব শেখ মোহাম্মদ সলিমুল্লা, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ড. হাসানুল হায়দার, শিক্ষাবিদ অধ্যাপক সাইফুদ্দিন চৌধুরী , বিশিষ্ট ব্যবসায়ী ও ফেনী টাওয়ারে এর স্বত্ত্বাধিকারী জনাব গিয়াস উদ্দিন, সাবেক চেয়ারম্যান, যশোর শিক্ষা বোর্ড জনাব কাদের হোসেন চেীধুরী, বিশিস্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী জনাব মিজানুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোকাদ্দেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো: শামসুদ্দিন, ঢাকা ১৭ অঞ্চলের উপ কর কমিশনার জনাব মশিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোইজুর রহমান পবন, তানহা গ্রুপের চেয়ারম্যার মেজবা উদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেন দীপু, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, বিদ্যালয়র বিদ্যোৎসাহী সদস্য সাইফুল ইসলাম রবির ও অত্র বিদ্যালয়ের জমি দাতা পরিবারের সদস্য ওসমান গাজী চৌধুরী প্রমুখ সহ আরো এক ঝাক পরিচিত মুখ।
আগামিকাল সন্ধ্যায় ঢাকাস্থ ফেনী সমিতি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত হবেন।
























