০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

আদালতে পরীমনি, সাক্ষীরা আসেনি

চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ২ জুন সাক্ষ্যগ্রহণেরর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ছিলো। এ মামলায় হাজিরা দিতে তাই সকাল ১০টা ২০ মিনিটে পরীমনি আদালতে হাজির হন। কিন্ত এদিন কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ জুন নতুন তারিখ ধার্য করেন বিচারক।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, এদিন পরীমনির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। আবেদনটি নথিভুক্ত করা হয়েছে। আগামী ধার্য তারিখে এই বিষয়ে শুনানি হবে। এদিন ওই মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার আদালতে হাজিরা দেন।

এর আগে ১ মার্চ মামলার বাদী র‌্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান সাক্ষ্য দেন।

গত ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত বছর ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমনি। পরদিন তিনি কারামুক্ত হন।

গত বছর ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র চার্জশিট জমা দেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

আদালতে পরীমনি, সাক্ষীরা আসেনি

প্রকাশিত : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২