১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজৈরে ২৭৫০ পিস ইয়াবা ও মদসহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুরের রাজৈরের র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল শনিবার (২৪/০৯/২২) গভীর রাতে নারী মাদক ব্যবসায়ী হিরন আক্তার (৩২) কে গ্রেপ্তার করেছেন। সে পাট্রাবুকা গ্রামের মৃত বুর্জুক খন্দকার মেয়ে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ গভীর রাতে জেলার রাজৈর থানাধীন পাট্রাবুকা গ্রামের হিরন আক্তার (৩২) এর দক্ষিণ ভিটির চৌচালা টিনের বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করে হিরন আক্তারকে আটক করে। এসময় আটককৃত নিকট হতে ২৭৫০(সাতাইশ শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরী চোলাইমদ-৩০(ত্রিশ) লিটার, মাদক বিক্রয়ের মাধ্যমে অর্জিত ৬৩,০০০/- হাজার টাকা মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ জেলার রাজৈর থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ও মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা, মদ ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার রাজৈরা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-০৮অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান,এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র‌্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাহাকে গ্রেফতার করতে সক্ষম হই। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

রাজৈরে ২৭৫০ পিস ইয়াবা ও মদসহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৫:২২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২