০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে ৩ নিহত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিহতের স্বজনের আহাজারি।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় ৩ জন নিহত । এতে তিন জনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকাডুবির ঘটনায় শাওন, জিম ও রিফাত নামে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের বয়স ১৭ থেকে ১৮ বছর। তাদের বাড়ি খানপুর ও ডন চেম্বার এলাকায়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নবীগঞ্জ মেলা থেকে ঘুরে নৌকাটিতে করে শহরে বাসায় ফিরছিলেন সবাই। নৌকাটিতে অন্তত ২৭ জন আরোহী ছিল। তিন জন বাদে সবাই সাঁতরে কূলে ভিড়তে সক্ষম হয়। একটি বড় জাহাজ পাশ দিয়ে গেলে জাহাজের ঢেউয়ে দুটো নৌকার ধাক্কা লাগে এবং নৌকাটি ডুবে যায়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

ফরিদপুরে কৃষি প্রণোদনা পেলেন ৪ হাজার ২২০ কৃষক

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে ৩ নিহত

প্রকাশিত : ১১:৫৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২