০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

নৌকায় ঘুরতে গিয়ে নিখোঁজ, কলেজ ছাত্রের লাশ উদ্ধার!

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) সকালে পৌর এলাকার রূপপুর এলাকার করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

কলেজছাত্র মনির হোসেন (১৮) রূপপুর পুরানপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় মওলানা সাইফউদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

মনিরের ফুপাতো ভাই ইমরান হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেলে মনির বন্ধুদের সঙ্গে নৌকায় করতোয়া নদীতে ঘুরতে যান। রাতে বন্ধুরা সবাই বাড়ি ফিরে এলেও মনিরের কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার ভোরে জেলেরা মাছ ধরতে গিয়ে মনিরের মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়াও মৃতের পরিবার মামলা দিলে ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ / হাবিব

জনপ্রিয়

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের

নৌকায় ঘুরতে গিয়ে নিখোঁজ, কলেজ ছাত্রের লাশ উদ্ধার!

প্রকাশিত : ০৩:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২