১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

হরিরামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ জনকে জেল

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে অবৈভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ঘটনাস্থল থেকে ১টি বলগেট ও আনলোড মেশিন জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া। ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া থেকে বাল্কহেড ও আনলোড মেশিনসহ ৯ জনকে আটক করা হয়। এরমধ্যে একজন অসুস্থ ও ২ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৩ জনকে ছেড়ে দেয়া হয়। বাকি ৬ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন ও ১৫ ধারায় ৬ জনকে ১মাসের কারাদণ্ড দেয়া হয়।

এ ঘটনায় সাজাপ্রাপ্তরা হলেন, দোহারের বাহ্রা এলাকার সোরাবের ছেলে মো মুন্নাফ (৪৫), সোহরাব মিস্ত্রির ছেলে মোঃ খোকন (২৪), পটুয়াখালীর ঢেউখালী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মোঃ নুর আলম (৪৫), ইসমাইল মৃধার ছেলে মোঃ লালু (৫০), ফুরকানের ছেলে ফিরোজ মৃধা (২৮) পটুয়াখালীর বদরপুর এলাকার আবুল কামালের ছেলে মোঃ ফেরদৌস (২৫)।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া জানান, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ অভিযান অব্যাহত থাকবে।”

বিজনেস বাংলাদেশ/ হাবিব

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

হরিরামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ জনকে জেল

প্রকাশিত : ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩