১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফায়ার সার্ভিস সদরে হামলা

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার দুই মিনিটের মধ্যেই পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে একে একে যোগ দেয় মোট ৫০ ইউনিট।

ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা পরেও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এরমধ্যেই বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম বলেন, আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণে আহত হচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনতে। কিন্তু কিছু মানুষ আমাদের সদর দপ্তরে এসে অফিসে হামলা করেছে। গাড়িও ভাঙচুর করেছে।

সকাল পৌনে ১০টার দিকে এ হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পর বিক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে নিরাপদে অবস্থান নেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

ফায়ার সার্ভিস সদরে হামলা

প্রকাশিত : ১০:২৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩