গাজীপুরে শ্রীপুর উপজেলার ৭নং গোসিংগা ইউনিয়নেক ১নং ওয়ার্ডে গাজিয়ারণ মৌজা ও শ্রীপুর রেঞ্জের শ্রীপুর সদর বিটের আওতাধীন বনের মাটি কাটার সংবাদ “ধ্বংসের মুখে সরকারি বন” শিরোনামে দৈনিক বাংলাদেশ সমাচারের স্থানীয় সংবাদদাতা মোঃ রমজান আলী রুবেল ২৭ এপ্রিল ২০২৩ ইং তারিখে সংবাদ প্রকাশ করেন। এরই জেরে তাকে হুকুমকি দিলে তিনি পরবর্তী শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন। একই দিন জিডির পরে সাংবাদিক রমজানের উপর আক্রমন করেন মাটি কাটার অপরাধীরা।
শ্রীপুর মডেল থানায় অভিযোগসূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ শ্রীপুর উপজেলা বিটের আওতাধীন গাজীয়ারন, কর্নপুর ও পটকা এলাকার সরকারী বনভূমি উজার করিয়া মাটি কাটিয়া নেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করিয়া আসিতেছি। গত ইং- ২৭/০৪/২০২৩ তারিখে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় ‘ধ্বংসের মুখে সরকারি বন শিরোনামে’ ১টি সংবাদ প্রকাশ করি। ইহাতে অজ্ঞাতনামা স্বার্থন্বেষী ব্যক্তি বা ব্যক্তিরা আমার প্রতি ক্ষিপ্ত হইয়া গত ইং-০৩/০৫/২০২৩ তারিখ বিকাল অনুমান ৫.০০ টার সময় আমি নিজস্ব মটর সাইকেল যোগে গোসিংগা থেকে শ্রীপুর রেলষ্টেশনে পূর্বপার্শ্বে পাকা রাস্তায় লেভেল ক্রসিং এ দাড়াইয়া থাকি, তখন অজ্ঞাতনামা একজন বিবাদী (যাহাকে পরবর্তীতে দেখিলে চিনিতে পারিব) আমার সামনে দাড়াইয়া আমাকে এই বলিয়া হুমকি দেয় যে, ‘সরকারী বনের বিষয়ে লেখালেখির কারনে আমাকে বড় ধরনের খেসারত দিতে হইবে’ এবং আমার হাত-পা ভাঙ্গিয়া জীবনে মারিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদর্শন করে।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, এ.এফ.এম নাসিম আজকের বিজনেস বাংলাদেশকে বলেন হুমকির বিষয়ে একজন অভিযোগ করেছেন। এ বিষয়ে আমরা তদন্ত করছি তদন্ত সাপেক্ষে অপরাধী যেই হোক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















