১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রূপগঞ্জে কয়েল ফ্যাক্টরীতে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কয়েল ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার ( ৬ই-মে) ভোড় সাড়ে পাঁচটার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় সানমুন নামক কয়েল ফ্যাক্টরীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শী জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে কারখানার ভিতরের একপাশের কয়েল হিট দেওয়ার স্থানে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন আগুন চিৎকার করে বেরিয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনন । আগুনে কারখানায় থাকা কয়েলসহ কাঁচামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাৎক্ষণিক কারখানা থেকে বেরিয়ে পড়ায় কোন হতাহতের ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি বলেন, কয়েল ফ্যাক্টরীতে আগুনের খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ করছি। সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ফ্যাক্টরীর ভীতরে থাকা কয়েল হিট দেয়ার রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

রূপগঞ্জে কয়েল ফ্যাক্টরীতে আগুন

প্রকাশিত : ০৬:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩