মাদারীপুরের কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিন ঠেংগামারা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার দুপুরে মিঠু সরদারের স্ত্রী হামিদা বেগম পাক করার অবস্থায় পুকুরে পানি আনতে গেলে সিদ্দিক সরদারের স্ত্রী মনজিলা বেগম চুলা থেকে আগুন উঠিয়ে ধরিয়ে ছিটকে পরে।তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে বসতঘরে থাকা নারী-শিশুরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিন ঠেংগামারা গ্রামের মৃত জলিল সরদারের ছেলে দিনমজুর মিঠু সরদারসহ তার ছেলেদের সাথে দীর্ঘ ২০/২৫ বছর ধরে বশত বাড়ির জমি নিয়ে একই বাড়ির আপন চাচা সিদ্দিক সরদার ও তাদের চাচাতো ভাই আবুল খায়ের,জালাল এর বিরোধ চলে আসছিলো।
এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক করেও কোনো লাভ হয়নি।
দিনমজুর মিঠু বলেন, প্রতিদিনের ন্যায় গত বুধবার দুপুরে আমার স্ত্রী হামিদা বেগম চুলায় পাক রেখে পুকুরে পানি আনতে গেলে প্রতিপক্ষ মনজিলা বেগম বসতঘর লাগোয়া রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়তে বশত ঘরে থাকা শিশু সন্তানসহ অন্যরা টের পেয়ে দ্রুত বেরিয়ে জীবন রক্ষা করেন। ততক্ষনে রান্নাঘরে থাকা অনেক লাকরি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।মিঠু আরো বলেন আমার ছোট ভাই হেমায়েত হোসেন কাতার প্রবাসী সেখানে আমার চাচাত ভাই জালাল ও থাকে সেখানে তার বাসায় গিয়ে আমার ছোট ভাই হেমায়েত হোসেনকে পিটিয়েছে এমনিকে বাড়িতে বসে আবুল খায়ের আমার মেঝ ভাইকে মেরেছে।
তিনি অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের শত্রুতার জের ধরে চাচাত ভাই ও তার লোকজন ভয়ভীতি দেখিয়ে বসতঘরে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল।এরই ধারাবাহিকতায় দুপুরে ১২টার দিকে তার বসতঘর সংলগ্ন রান্নাঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষ মনজিলা। এ ঘটনায় প্রতিপক্ষ আপন চাচা ও চাচাই ভাই ও চাচী বিধায় মিঠু সরদার তাদের বিরুদ্ধে মামলা করবেন বলে সাংবাদিকদের জানায়।
কালকিনি থানার ওসি মোঃ শামিম হোসেন জানান, ঘটনাটি তার জানা নেই। তবে এ ধরনের কোনো ঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।




















