আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকায় “আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইলের লাইট দিয়ে চলতেছে চিকিৎসা সেবা” শিরোনাম সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন আসেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। শনিবার (৬ মে) আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মামুনুর রশীদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বিন্দু । ১৪ মার্চ ২০২৩ ইং “আজকের বিজনেস বাংলাদেশ” পত্রিকা প্রকাশিত শিরোনাম ছিল ”আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা প্রয়োগ করেন গাড়ি চালক জিলানী” জাতীয় এবং স্থানীয় বিভিন্ন পত্রিকা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম আর দূর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হলে অভিযুক্ত বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি স্বাস্থ্য কমপ্লেক্সের কৃতপক্ষ। স্বাস্থ্য কমপ্লেক্সের সিভিল সার্জন পরিদর্শনের বিষয় জানার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মামুনুর রশীদ মোবাইল নাম্বারে যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।
০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
“আজকের বিজনেস বাংলাদেশ” পত্রিকা সংবাদ প্রকাশের পর আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন সিভিল সার্জন
-
মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারাঃ - প্রকাশিত : ০৮:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- 103
ট্যাগ :
জনপ্রিয়




















