চোরাচালান সম্পৃক্ত থাকার মামলায় এস এ পরিবহনের ৩ কর্মকর্তা কারাগারে পাঠিয়েছে আদালত। গত রোববার (৭মে) আসামীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, চট্টগ্রামের জেলা জজ ড. আজিজ আহমেদ ভুঁইয়া জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামীরা হলেন, এস এ পরিবহন, চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার ম্যানেজার মাহবুবুর রহমান, কাজীর দেউরী শাখার ম্যানেজার, আবদুল করিম বাচ্চু এবং জেনারেল ম্যানেজার মোরশেদুল আলম চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম চাকমা।
উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারী এস এ পরিবহন কাজীর দেউরী অফিস প্রাঙ্গন হতে বন্ড সুবিধায় আমদানিকৃত কাভার্ড ভ্যান বোঝাই ৮.৬ টন ফেব্রিক্স খোলা বাজারে বিক্রয়ের বিষয়টি প্রমানিত হওয়ায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম কতৃক সিএমপির কোতোয়ালি থানায় মামলা নাম্বার ৪৩/২০২৩ দায়ের করেন।




















