১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পবায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কৃষকমাঠ দিবস পালিত

রাজশাহীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কৃষকমাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পবায় উপজেলার হরিপুর ইউনিয়নের আন্ধারকোটা মিশন প্রাঙ্গনে কৃষকমাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় মন্দিরাবিশ্বাস নামে এক কৃষক ব্রীধান-৮৪ (জিংকধান) চাষকরেন। অনুষ্ঠানের শুরুতে গ্রামের সকল কৃষক এবং অতিথি বৃন্দ মন্দিরা বিশ্বাস এর ধান ক্ষেতে পরিদর্শন করেন। ধানের ফলনে কৃষকরা পরবর্তীতে এই ধান চাষের আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবাউপজেলার সহকারী কৃষি অফিসার মাহবুবুল আলম, আন্ধারকোটা মিশনের পালপুরোহিত ফাদার প্রেমু রোজারিও, লাইভলীহুড টেকনিক্যাল স্পেশালিস্ট ইফতেখার উদ্দিন আহমেদ, পবা এপির প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক ও ডেভিড বাসকে সহ অত্র গ্রামের কৃষক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে কৃষকমন্দিরা  বিশ্বাস বলেন-”আমি জানতে পারি যে, এই ধানে প্রচুর পরিমানেজিংক রয়েছে-যা শিশু ও মা দের শরীরে খুবই উপকারী। তাই আমি এই ধান চাষে আগ্রহী হই। আমি এই ধান বিক্রি করবোনা, আমরা পরিবারে খাবারের জন্য আমি আবাদ করেছি। তিনি গ্রামবাসীর সকল কৃষকদের এই ধান চাষ করার জন্য অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে অতিথিগণ ও ব্রীধান-৮৪ অধিক জিংক সমৃদ্ধ বলে আখ্যায়িত করেন। ব্রীধান-৮৪ মানব দেহে জিংক ও আয়রনের ঘাটতি পূরণ হবে বলে জানান। তাই তারা ও সকল কৃষকদের এই ধান চাষ করার জন্য উৎসাহ প্রদান করেন।

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

পবায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কৃষকমাঠ দিবস পালিত

প্রকাশিত : ১০:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩