০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কক্সবাজারের উন্নয়নে ইউএনডিপির সাথে কউক’র মতবিনিময়

কক্সবাজারকে উন্নতশীল বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এবং ইউএনডিপি এর মধ্যে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুরে কউক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কউক চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান এনগুয়েন।

সভায় কক্সবাজার জেলার সার্বিক উন্নয়নে জলবায়ূ সহনীয় পরিবেশ, নিম্ন আয়ের মানুষের জন্য বাসস্থান নির্মাণ, কক্সবাজার ও সেন্টমার্টিন সমুদ্রসৈকত, হোটেল-মোটেল বর্জ্য ব্যবস্থাপনা, ইকো ট্যুরিজ্যম, এসটিপি, নারী উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোকপাত করা হয়।

কউক চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘ইউএনডিপির সাথে মতবিনিময় সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বেশকিছু পরামর্শ নিয়ে আলোচনা হয়েছে। কক্সবাজারে টেকসই উন্নয়নে আমরা কীভাবে টেকনিক্যাল এক্সপার্ট পেতে পারি এব্যাপারে পরামর্শমূলক আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম, কক্সবাজারের হোটেল-মোটেলের বর্জ্য ব্যবস্থাপনাসহ উন্নত পর্যটন নগরী বাস্তবায়নে উন্নয়নমূলক পরামর্শ হয়।’

তিনি আরও বলেন, ‘প্রত্যন্ত দ্বীপাঞ্চল মহেশখালীতে টেকনিক্যাল কলেজ কীভাবে করা যায় সে ব্যাপারে আলোচনা করেছি।  যেখান থেকে ওই অঞ্চলের ঐতিহ্যবাহী পান ও লবণ নিয়ে গবেষণা করা যায় এমন বিশেষজ্ঞ তোলা যায়। এছাড়া উন্নয়নের খাত বৃদ্ধি করার জন্য মহেশখালী-কক্সবাজার সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও কক্সবাজারের উন্নয়নে দক্ষতা সম্পন্ন ব্যক্তি তোলার লক্ষ্যে আলোচনা হয়েছে। সবমিলিয়ে ইউএনডিপির সাথে আজকের কক্সবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি।’এ সময় কউক সদস্য লে, কর্নেল মো. খিজির খান, ইউএনডিপি কক্সবাজার প্রধান রবার্ট স্টেয়েলম্যানসহ কউক ও ইউএনডিপির গবেষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

মেঘনায় কৃষকদের মাঝে উন্নত ও আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

কক্সবাজারের উন্নয়নে ইউএনডিপির সাথে কউক’র মতবিনিময়

প্রকাশিত : ০৮:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩