০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা

হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডে একটি পুকুর ভরাটের দায়ে শরিফ আজম, পিতা- নাজিম উদ্দিন, দক্ষিণ কোয়াইশ, শিকারপুরকে ১,০০,০০০/- টাকা জরিমানা করেছে,উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

০৯ মে(মঙ্গলবার) দুপুর ০১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, বিএস ও আরএস উভয় রেকর্ড মতে স্থানটির শ্রেনী পুকুর এবং সরেজমিন পরিদর্শনেও বাস্তব শ্রেণী পুকুর পাওয়া যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পুকুরটি ভরাট করা লক্ষ্যে আনুমানিক ৩ মাস আগে পরিকল্পিতভাবে সেচ যন্ত্র দিয়ে শুকিয়ে ফেলা হয়। গত ৩/৪ দিন ধরে চলে ভরাট কার্যক্রম। বিভিন্ন সূত্রে অভিযোগ পেয়ে আজ এ অভিযান পরিচালনা করা হয় এবং অভিযুক্তকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে, আগামী ০১ মাসের মধ্যে পুকুরটি খনন করে পূর্বের অবস্থায় নিয়ে আসার নির্দেশনা দেয়া হয়। এ বিষয়টি তদারকি করবেন শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আব্দুল খালেক। তিনি অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর বা জলাধার খুবই গুরুত্বপূর্ণ! এছাড়া অগ্নিকান্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পানির উৎস হিসেবে জলাধার সংরক্ষণ জরুরি। হাটহাজারীতে আইন অমান্য করে কেউ জলাশয় ভরাট করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩