০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জামালপুর পৌর এলাকায় যুবক খুন গ্রেফতার-১

জামালপুর পৌর এলাকায় ছুরিকাঘাতে হাবিল (২৭) নামে এক যুবক খুন হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতককে গ্রেফতার করছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ১০ টায় জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।নিহত হাবিল শহরের উত্তর কাচারিপাড়া ইসমাইল হোসেনের ছেলে। সে পেশায় একজন রং মিস্ত্রি বলে জানা যায়। হাবিল ও চাঁন মিয়ে এক সাথে রং মিস্ত্রির কাজ করতো। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। রাত সাড়ে ৮টায় দুজনেই  মাদক সেবন করেন। তুচ্ছ ঘটনায় হাবিল ও চাঁন মিয়ার মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে হাবিল চাঁন মিয়ার মা বোনকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে হাবিলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা চাকুসহ চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি শাহনেওয়াজ আরো জানান, এ ঘটনায় নিহত হাবিলের বাবা ইসমাইল হোসেন বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

জামালপুর পৌর এলাকায় যুবক খুন গ্রেফতার-১

প্রকাশিত : ০৫:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩