খোকসায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিচ টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ১,২০০ টাকা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মঙ্গলবার (৯ মে) কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কুষ্টিয়া মোঃ আবু রাসেল এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় খোকসা থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, নেতৃত্বে পুলিশের চৌকস টিম এসআই (নিঃ) মোঃ আকরামুল হক, এএসআই (নিঃ) মোঃ মুশফিকুজাম্মান খান চৌধুরী, এএসআই (নিঃ) খাদেমুল গাফ্ফার, সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় খোকসা থানাধীন শোমসপুর গ্রামস্থ রাজ্জাক মন্ডলের বসতবাড়ির উঠান থেকে চার মাদক ব্যবসায়ীকে আটক করে খোকসা থানা পুলিশ। আটককৃতরা হলো– কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন শোমসপুর এলাকার মোঃ রাজ্জাক মন্ডলের ছেলে ফারুক মন্ডল (৪৫) একই এলাকার মোঃ ঝন্টু শেখের ছেলে মোঃ ইমন শেখ (২৫)।
কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন মহিশাকুলা এলাকার মোঃ আনছার প্রামানিকের ছেলে মোঃ লিটন প্রমানিক (৩৪),রাজবাড়ী জেলার পাংশা থানাধীন কেষ্টোপুর এলাকার মোঃ মোতাহার শেখের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৫)।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ, আরও জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে এই এলাকা সহ আশ পাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা রজু করা হয়েছে পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।




















