০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দুমকিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি সভা

পটুয়াখালীর দুমকিতে ঘূর্ণিঝড় মোখার প্রভাব বিস্তার রোধে পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এসভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় তথ্য আদান-প্রদানসহ যাবতীয় কার্যক্রমের জন্য মনিটরিং সেল গঠন করেছে উপজেলা প্রশাসন, ১২ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত এবং পর্যাপ্ত শুকনো খাবার, ঔষধ ও মেডিকেল টীম প্রস্তুত রাখা হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

দুমকিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি সভা

প্রকাশিত : ০৫:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩