গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে মেয়র প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রতিদিনই নগরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করে চলছেন সেই সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও মহানগর আওয়ামী লীগের থানা ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সকল দ্বিধাদ্বন্দ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে প্রচার, প্রচারনায় মাঠে নেমেছে। গতকাল শনিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আজমত বলেন, দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আমি আমার প্রচারণা চলছে । আগামী ২৫ মে অনুষ্ঠিত নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। এ সময় তিনি বলেন নৌকা মার্কায় ভোট দিলে গাজীপুর সিটি উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক-স্বচ্ছ সিটি প্রশাসন গড়ে তোলাই হচ্ছে আমার লক্ষ্য। আমাদের এই নগরীকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট একটি পরিচ্ছন্ন নগরে পরিণত করার জন্য উদ্যোগ নেয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক পরিমাণ পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ করা হবে। এই অঞ্চলের শ্রমিকদের কল্যাণে একটি করে ডে কেয়ার সেন্টার করা হবে। অতি দ্রুত সময় আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল,আওয়ামী লীগ নেতা ওসমান আলী, কাজী সেলিম, হারুনুর রশিদ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক-স্বচ্ছ সিটি প্রশাসন গড়ে তোলাই হচ্ছে আমার লক্ষ্য
-
কালিমুল্লাহ ইকবাল: - প্রকাশিত : ০৯:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- 64
ট্যাগ :
জনপ্রিয়




















