কুমিল্লা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পূর্ব পাড়া চারু হাজী বাড়ী মা ও ছেলের মধ্যে সম্প্রতি যে হতাহতের ঘটনা ঘটে তাকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন তারই ছেলে মোহাম্মদ রিপন। এক বিবৃতিতে তিনি বলেন তাকে সম্পূর্ণ সামাজিক ও মানসিকভাবে হেয় পতিপন্ন করার লক্ষ্যে তার ছোট বোনের কথায় প্ররোচিত হয়ে মা সুলজার বেগম সাংবাদিকদের এহেন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত করেছে।
যা কারো কাম্য নয়।সরজমিনে গিয়ে জানা যায় মা ও ছেলের মধ্যে সুসম্পর্ক রয়েছে।তাই পরিবারের সদস্য তথা ছোট বোন রুজিনা বেগমের কথায় মা এ অভিযোগে লিপ্ত হয়েছে।অধিকন্তু তার বোনের সাথে ছেলে রিপন ব্যাপক অংকের পাওনা টাকা চাইতে গেলে সে টাকা দিতে অপারগতা প্রকাশ করে,পরবর্তীতে মাকে ভাগে নিয়ে আপন ছেলের বিরুদ্ধে হতাহতের অপবাদে লিপ্ত হয়েছে,যা তার মা ও বোনের মোটেও ঠিক হয়নি।




















