পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ১৪ মে সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক সবুজ শিকদারের নেতৃত্বে সবার সেরা পরিষদ সাদ্দাম ইনান পরিষদ এই স্লোগানে আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে দুমকি বাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নতুন বাজার এসে শেষ হয়। এসময় উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৩ মে রাতে জেলা ছাত্রলীগের এক প্লেসে দুমকি উপজেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করে ১৭ জুন বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
দুমকিতে ছাত্রলীগের আনন্দ মিছিল
-
ইশরাত লিটন পটুয়াখালী - প্রকাশিত : ১০:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- 63
ট্যাগ :
জনপ্রিয়




















