০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ওসুধের মোড়কে বিক্রি করেন ফেনসিডিল অতপর সহযোগীসহ গ্রেফতার

  • মাসুদ রানা
  • প্রকাশিত : ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • 54

আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেন। চুয়াডাঙ্গার দামুড়হুদায় রয়েছে তার চেম্বার। সেখানে তিনি ‘ডাক্তার’ হিসেবে পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবীদের কাছে পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবে। তার নাম মো. জাহাঙ্গীর আলম। পেনসিডেল বিক্রির অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) ও মোঃ আজগর আলী ওরফে সনু (৩৪) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে মিরপুর মডেল থানার নিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা ওষুধের মোড়কের আড়ালে কৌশলে ফেনসিডিল বিক্রি করেন। গ্রেফতার জাহাঙ্গীর পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক। চুয়াডাঙ্গার দামুড়হুদায় তার চেম্বার আছে। সেখানে তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবিদের কাছে তিনি পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবেই। তিনি চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল আনেন এবং ঢাকায় বিক্রি করেন। কেউ যাতে সন্দেহ না করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তিনি ফেনসিডিল আনেন ওষুধের মোড়কে। গতকালও তিনি ‘তুলসী’ নামে একটি কাশির সিরাপের মোড়কের ভেতর করেই ফেনসিডিল আনেন। গোপন সংবাদের ভিত্তিতে কল্যানপুর মিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ওসুধের মোড়কে বিক্রি করেন ফেনসিডিল অতপর সহযোগীসহ গ্রেফতার

প্রকাশিত : ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩