ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআইর বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে নিউ আল-আমিন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ২২/বি, মিরপুর কলোনী, মাজার রোড, মিরপুর, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে ২৫,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। বিএসটিআই এর ২য় অভিযান পরিচালনা করা হয় দেলোয়ার ফুড প্রোডাক্টস, ২১০,৭৬ এ/বি, মাজার রোড, মিরপুর, ঢাকা কে পাউরুটি পণের অনুকূলে মিথ্যা তথ্য প্রদান করায় এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিকেশে পণ্য উৎপাদন করায় বিএসটিআই আইন ২০১৮ অনুসারে ২০,০০০ টাকা জরিমানা ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮অনুসারে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও,পদ্মা অয়েল কোম্পানী লি:মাজার রোড, মিরপুর, ঢাকা-কে সকল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক প্রদান করায় ধন্যবাদ জ্ঞ্যাপন করা হয়।উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন।
০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠান’কে ৬০ হাজার টাকা জরিমানা
-
মাসুদ রানা - প্রকাশিত : ০৮:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- 66
ট্যাগ :
জনপ্রিয়




















