০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু- রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এ বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যেই ঢাকার সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ শুরু হবে। প্রকল্পের ৮৪ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি কাজও দ্রুত শেষ করা হবে।

মঙ্গলবার (১৬ মে) ঝিলংজায় দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন, এই রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এটি চালু হলে দেশের পর্যটন খাতে ব্যাপক উন্নয়নসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন,প্রকল্প পরিচালক মুফিজুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন নুরুল ইসলাম সুজন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু- রেলমন্ত্রী

প্রকাশিত : ০৭:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩