কুমিল্লার সদর দক্ষিণে তালগাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা হয়েছে। সোমবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বামিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার তেলিপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম (৪০)। স্থানীয়রা জানায়, বামিশা এলাকায় আজিজ একটি তালগাছে উঠলে অসতর্কতার কারণে গাছের উপর থেকে সে নিচে পড়ে যায়। ওই এলাকার সকলে তাকে উদ্বার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, ঘটনার পর পর এসআই শরীফ ঘটনাস্থলে তদন্ত করতে যায়। পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার আরও বিস্তারিত জানা যাবে।




















