কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বৃদ্ধা রিক্সা চালক গাজী মিয়া ও তার মেয়ে মোসাঃ হালিমা আক্তার সম্পত্তির জেরে আপন ভাই ও চাচাত ভাইয়ের হাতে মারধরের শিকার হয়েছেন।বৃহস্পতিবার বিকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের শামসু সর্দারের বাড়িতে এ হতাহতের ঘটনাটি ঘটেছে।স্হানীয়সূত্রে জানা যায় সম্পত্তি ও পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধা রিক্সাচালকের পাষণ্ড ভাতিজারা ক্রমান্বয়ে শাহিনুল ইসলাম শিমুল,গোলাম সারোয়ার সোহাগ উভয় পিতা মৃত আব্দুল গফুর,তাছলিমা আক্তার স্বামী মৃত আবদুল গফুর,ওসমান ও কালা মিয়া(ভাই)পূর্ব থেকে পরিকল্পনা করে বাকবিতণ্ডা সৃষ্টি করে হঠাৎ আক্রমণ করে বসে।বৃদ্ধা রিকশা চালক গাজী মিয়া যখন ভাতিজাদের মারধরে বসতের উঠনে লুটিয়ে পরে তখন তার চিৎকার শুনে তার মেয়ে ঘর থেকে হালিমা আক্তার দৌড়ে আসে,তৎক্ষনাৎ শিমুল,সোহাগ ও তার মা তাছলিমা আক্তার ক্ষিপ্ত হয়ে বৃদ্ধার মেয়েকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে এবং পেটে মারাত্মকভাবে লাথি মারে।এতে বৃদ্ধার মেয়ে হালিমা গর্ভবতী থাকায় মারাত্মক আঘাত পেয়েছে। বৃদ্ধা ও তার মেয়ের জোড়ালে চিৎকারে আশেপাশের প্রতিবেশী লোকজন দৌড়ে এসে উদ্ধার করে।এতে বৃদ্ধ বাবা ও মেয়ের শরীরে নীলা ফুলা রক্তাক্ত যখম ও আহত হয়। তখন স্হানীয় লোকজন পাষণ্ড ভাতিজা শিমুল, ওসমান ও ভাই কালা মিয়ার হাতে লাঠি সোটা দেখতে পেয়ে তাহা হাত থেকে কেড়ে নেয়।হতাহতের ঘটনা শুনে হালিমা বেগমের অন্য আরেক বোন,বোনের স্বামী রাজু মিয়া দেখতে আসে।চাচাত ভাই শিমুল ও সোহাগকে বাবার সাথে হতাহতের কথা জিজ্ঞেস করলে এক পর্যায়ে বাকবিতন্ডার জেরে তাদেরকেও লাঠি দিয়ে দৌড়িয়ে,হুমকি ধমকি প্রদর্শন করে বাড়ি থেকে বাহির করে দেয়।পরবর্তীতে প্রতিবেশীদের সহযোগিতায় অটোবাইকে করে বৃদ্ধা বাবা ও মেয়ে ছুটে আসে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে।প্রাথমিক চিকিৎসা শেষে বুড়িচং থানায় অভিযোগ করতে গেলে বুড়িচং থানা অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বৃদ্ধাকে এবস্হায় দেখে বলেন অভিযোগ করে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে।ওসি ইসমাঈল হোসেন ঘটনা শুনে অভিযোগের আলোকে বলেন পাষন্ড ভাতিজাদের ও ভাইয়ের হীন কর্মকাণ্ডের যথাযথ আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে।অপরদিকে বৃদ্ধা রিক্সা চালক গাজী মিয়া বলেন এযাত্রায় বেঁচে গেছি,শিমুল ও তার পরিবার আমাকে আগেও একবার আঘাত করেছে।আমাকে এলাকাবাসী সাহায্য সহযোগিতা দিয়ে টিকিয়ে রেখেছে,তারা আমার ভাতিজা,তাদের বাবার মৃত্যুর পর প্রায় বিশ বছর আমি তাদের কোলে পিটে করে মানুষ করেছি নিজ সন্তানের ন্যায় অথচ আমার পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য নানা পায়তারা করছে।আমি এই পাষন্ড ভাতিজাদের শাস্তি কামনা করি।
০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ের বারেশ্বর গ্রামে সম্পত্তির জেরে বাবা ও মেয়ে আহত
-
মোঃ শামীম হোসেন (বুড়িচং,কুমিল্লা) - প্রকাশিত : ০৭:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- 87
ট্যাগ :
জনপ্রিয়




















