২০ মে পটুয়াখালী জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন – ২০২৩ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে সাধারন সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করার কথা। কিন্তু মাছ মার্কা নিয়ে সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ মজিবুর রহমান আকন স্বেচ্ছায় তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বুধবার রাত ৮টায় নিউ মার্কেট সংলগ্ন জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মজিবুর রহমান তার প্রার্থিতা প্রত্যাহার করে চেয়ার মার্কার সাধারন সম্পাদক প্রার্থী মোঃ শাহিন শরীফ পলাশকে সমর্থন করেন। এ সময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সদস্য নির্বাচন কমিশন ও জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন, সদস্য নির্বাচন কমিশন ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান শাহরিয়ার, জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি মোঃ হারুন অর রশীদ হাওলাদার, নির্বাচনের সার্বিক সহায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসির উদ্দীন খান সহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
পটুয়াখালী জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সেক্রেটারি পদ প্রত্যাহার
-
পটুয়াখালী প্রতিনিধি - প্রকাশিত : ০৭:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- 57
ট্যাগ :
জনপ্রিয়




















