০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

কাফনের কাপড় পরে আমরণ অনশনে শিক্ষকরা

কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা এই অনশন শুরু করেন।

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেন তারা।

টানা ২১ দিন অবস্থান কর্মসূচি করেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় ১ আগস্ট থেকে আমরণ কর্মসূচির ঘোষণা দেন তারা। সেই ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো আমরণ অনশনের কর্মসূচি।
শিক্ষক নেতারা বলছেন, এতদিন আন্দোলনের পর শূন্য হাতে ফেরাটাও হবে লজ্জাজনক। তাই তারা সুনির্দিষ্ট আশ্বাস চান।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

কাফনের কাপড় পরে আমরণ অনশনে শিক্ষকরা

প্রকাশিত : ১২:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩