০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ঢাবিতে সড়ক নিরাপত্তা আইনের দাবীতে সংহতি প্রকাশ

সড়কে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইনের দাবীতে সংহতি প্রকাশ করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টেরের তত্বাবধানে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মানবন্ধনের মাধ্যমে এই সংহতি প্রকাশ করে।

এসময় শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করে সংহতি প্রকাশে অংশগ্রহণ করে মানবন্ধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও আমরা মানুষ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শামীমা ইসলাম তুষ্টি, শিক্ষক ও এটিএন বাংলার উপস্থাপিকা শারমিন মিশু এবং আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ইয়ুথ ফোরামের সদস্যরা।

এসময় উপস্থিত বক্তারা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ মূলত মোটরযান আইন। যেখানে মোটরযানের ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ও আইন ভঙ্গের জরিমানাকেই প্রাধান্য দেয়া হয়েছে। এই আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা সম্পর্কে অনুপুস্থিত। তাই এই আইন ব্যবহার করেও পাওয়া যাচ্ছেনা আশানুরূপ ফল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন এসডিজি লক্ষ অর্জন এবং গ্লোবাল ডিকেড অফ এ্যাকশন ফর রোডক্র্যাশ অর্জনে প্রয়োজন একটি আলাদা সড়ক নিরাপত্তা আইন। যে আইনটি জাতিসংঘ ঘোষিত সেইফ সিস্টেম এপ্রোচ এর আলোতে প্রণয়ন ও বাস্তবায়ন করা জরুরী। তাই বাংলাদেশের রোডক্র্যাশ শূন্যের কোটায় নামিয়ে আনতে একটি “সড়ক নিরাপত্তা আইন” দরকার।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

পাবনায় ৪টি বিপন্ন পাতিসরালি হাঁস উদ্ধার, পাবিপ্রবি ক্যাম্পাসে অবমুক্ত

ঢাবিতে সড়ক নিরাপত্তা আইনের দাবীতে সংহতি প্রকাশ

প্রকাশিত : ০৫:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩