১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডিতে হামলা-ভাঙচুরে তছনছ পুলিশ বক্স

ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেয়ায় সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে হামলায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেয়ায় তারা পুলিশ বক্সে হামলা চালায়। ঘটনাস্থলে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সোহেল রানা বলেন, ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দিলে ক্ষুব্ধ হয়ে চালকরা অতর্কিতভাবে ট্রাফিক বক্সে হামলা করে। এ সময় ঘটনাস্থলের দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

ধানমন্ডিতে হামলা-ভাঙচুরে তছনছ পুলিশ বক্স

প্রকাশিত : ০৭:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪