০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের সিন্দুক কেটে টাকা চুরি

বগুড়া সদর উপর্জেলায় এনআরবিসি ব্যাংকের এক উপশাখার সিন্দুক কেটে টাকা চুরির খবর পাওয়া গেছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় সদর উপজেলার শাখারিয়া বাজার এলাকার পল্লীমঙ্গল হাট শাখায় এই ঘটনা ঘটে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ। তিনি জানান, শাখারিয়া বাজারে এনআরবিসির একটি উপশাখা রয়েছে। এই শাখার ছোট একটি সিন্দুক কেটেছে দুর্বৃত্তরা। তবে কত টাকা চুরি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। ম্যানেজার আসছেন, তিনি আসলে বিস্তারিত জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

দিল্লিতে আইসা সভাপতি নেহা বোরা, প্রশান্ত ভূষণসহ আটক ১৫০

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের সিন্দুক কেটে টাকা চুরি

প্রকাশিত : ১২:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪