০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শেরপুরে খালের পাড় থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 

শেরপুরের নালিতাবাড়ীতে শাহ কামাল (৩৫) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী এলাকার লোহার ব্রীজ সংলগ্ন হরে খালের পাড় থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহ কামাল ওই এলাকার মৃত জুবেদ আলীর ছেলে এবং সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবুর আপন ভাগিনা।

থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী কুত্তামারা এলাকার লোহার ব্রীজ সংলগ্ন হরে নামক খালের পাড়ে একটি গলাকাটা মরদেহ দেখতে পেয়ে নালিতাবাড়ী থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ কামাল নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী শেফালী বেগম জানান, তার স্বামী শাহ কামাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ির পাশের গড়াকুড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে তিনি আর বাড়ি ফেরেনি। পরে শুক্রবার সকালে হরে খালের পাড়ে তার লাশ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, খবর পেয়ে নিহত শাহ কামালের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসাথে এই ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।

বিজনেস বাংলাদেশ/DS

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

শেরপুরে খালের পাড় থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 

প্রকাশিত : ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪