১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’’ এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলার স্কুল-কলেজসহ ২৭ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২ দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মকবুল হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশিত : ০৭:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪