০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

জয় পেয়েছেন কঙ্গনা

ভারতীয় রুপালি পর্দায় এখন পর্যন্ত ৩০টি সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। যার মধ্যে সুপার হিট ও হিট কেবল একটি করে।

বাকিগুলোর মধ্যে সেমি হিট, ফ্লপ, এভারেজ ডিজাস্টারের সংখ্যাই বেশি। অভিনয়ে না হলেও বেশ বাকপটু হিমাচল প্রদেশের এ সুন্দরী।
কঙ্গনা সবচেয়ে পটু রাজনীতি নিয়ে বক্তব্য দিতে। যার ফলাফল হাতেনাতে পেয়েছেন। নিজ প্রদেশের মান্ডি আসনে ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়ে জয় পেয়েছেন তিনি।

ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, নিজ আসনে বিজেপির প্রার্থী কঙ্গনা নিকটতম প্রার্থী কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে ৭৪ হাজারের বেশি ভোটে হারিয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট।

ওয়েবসাইটের তথ্য আরও বলছে, বিজেপি ২২২, কংগ্রেস ৯৪, সমাজবাদী পার্টি (এসপি) ৩৪ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৯ আসনে।

লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

জয় পেয়েছেন কঙ্গনা

প্রকাশিত : ০৯:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪