০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর মালিবাগ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো. মনির হোসেন (৪০)।

রবিবার (০৪ মে ২০২৫ খ্রি.) রাত ০৯:৪৫ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে মনিরকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস দল।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রবিবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ ঘটনাস্থলে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মালিবাগ মোড়ে অভিযান পরিচালনা করে মনির নামের উক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত মনিরের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত মনির পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর মালিবাগসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

লালমনিরহাটে শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ফুটো হয়ে গেছে টিনের চাল

বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

প্রকাশিত : ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫