১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

বসুন্ধরা এলাকা হতে ৬ জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি (দুই) বিদেশী পিস্তল, ০২টি (দুই) বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গত ২৯ আগষ্ট ২০২৫ইং গ্রেপ্তার করেছে র‍্যাব-২ ।

অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক উদ্ধারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ২৯ আগষ্ট ২০২৫ ইং তারিখ বিকালে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে যে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী ব্যক্তিরা অবস্থান করছে। উক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে উল্লেখিত স্থানে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

পরবর্তীতে র‌্যাব-২ এর আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার নিউইয়র্ক ম্যাজিক টাওয়ার ভবনের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আসামি মোঃ রকিবুল হাসান ফ্রান্স (৩৫)মোঃ রিয়াজুল ইসলাম (৩৫)মোঃ কামরুজ্জামান ওরফে নাইম (২৭)মোঃ আলম (৩৩) মোঃ আল-আমিন (৩০) মোঃ নয়ন (৩২)’দেরকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকালে আসামীদের বসবাসরত রুমে তল্লাশীকালে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে ও অসৎ উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিরা বসুন্ধরা আবাসিক এলাকা, ৩০০ ফিট এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে, জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। আসামিদের গ্রেপ্তার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বসুন্ধরা এলাকা হতে ৬ জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

প্রকাশিত : ১০:২৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫