০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কঙ্গোর সাবেক প্রেসিডেন্টকে মৃত্যুদণ্ডের রায়

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সাবেক প্রেসিডেন্ট জোসেপ কাবিলাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তার অনুপস্থিতিতে দেশটির একটি সামরিক আদালত এই রায় দিয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী ‘এম টুয়েন্টি থ্রি’-কে সহযোগিতার অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আদালত জানিয়েছে, সাবেক এই প্রেসিডেন্ট হত্যা, যৌন সহিংসতা, নির্যাতন ও বিদ্রোহে উস্কানিসহ বেশকয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

এছাড়াও কাবিলাকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ বিলিয়ন ডলার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ২০০১ সালে প্রেসিডেন্ট হওয়ার পর টানা ১৮ বছর দেশটির ক্ষমতায় ছিলেন কাবিলা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

কঙ্গোর সাবেক প্রেসিডেন্টকে মৃত্যুদণ্ডের রায়

প্রকাশিত : ০৫:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫