০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

লিবিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ফাইল ছবিতুরস্ক থেকে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবদুলহামিদ দবেইবা। এ ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার লিবিয়ার সরকার অব ন্যাশনাল ইউনিটির (জিএনইউ) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে নিহতদের পরিবারের সদস্য ও লিবিয়ান সশস্ত্র বাহিনীর সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তিন দিনের শোককালীন সময়ে সব সরকারি প্রতিষ্ঠান অর্ধনমিত পতাকা উত্তোলন করবে এবং সব ধরনের আনুষ্ঠানিক অনুষ্ঠান ও উদযাপন স্থগিত থাকবে।

উলেখ্য,তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। আঙ্কারার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তিনি যে জেটে ছিলেন সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।নিহতদের মধ্যে আরও চারজন শীর্ষ লিবিয়ান সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু সদস্য রয়েছেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

লিবিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রকাশিত : ১২:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫