১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে মাদকদ্রব্য সহ সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ৯ মার্চ ২০২৬ ইং তারিখ রাত ৪.ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার গুলশান থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান হইতে ভাটারা এলাকার দিকে যাচ্ছে।

উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে র‍্যাবের আভিযানিক দলটি ডিএমপি ঢাকার গুলশান থানাধীন ১১১ নং রোডের , ২৮ নং বাসার সামনে পাকা রাস্তার উপর অবস্থান নেয়, এসময় গুলশান-১ হতে ভাটারার দিকে আগত একটি পিকআপ’কে র‍্যাবের আভিযানিক দল কর্তৃক থামানোর সংকেত দিলে রাস্তার পাশে পিকআপটি দাড় করার পর তল্লাশি করে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ বিদেশী মদ দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে র‍্যাবের আভিযানিক টিমের সহায়তায় মোঃ সাব্বির (৩৩)’কে ৫৬৪ বোতল (৪৫৩.১লিটার) বিদেশী মদ যাহার আনুমানিক মূল্য -৩৫,০৫,০০০.০০ (পঁয়ত্রিশ লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র) ও ১টি পিকআপসহ (রেজিস্ট্রেশন নাম্বার-ঢাকা মেট্রো-ন- ১৯-৬৩০০) গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে গুলশান থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধীন।

ডিএস

ট্যাগ :

আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন

বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

প্রকাশিত : ০৬:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬