১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ

রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম হলো সোহাগ হাজরা (২৪)।রবিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১০. ঘটিকায় বনানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বনানী থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বনানী ই-ব্লকের ১২ নং রোডের একটি বাসায় “Antalya” নামক অবৈধ সীসা বারে অভিযান পরিচালনা করে এসব অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১৮ বোতল বিদেশি মদ, ৭টি প্লাস্টিকের বক্স অবৈধ সীসা, ১১টি প্রিমিয়াম সীসা স্ট্যান্ড, ১টি মোটরসাইকেল, ১টি ল্যাপটপ ও ১টি চাবি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ

প্রকাশিত : ০৫:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬