০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় বিকেএমইএ

বন্ধ কারখানা পুনরায় চালু এবং চালু কারখানাগুলো যাতে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ)।

সোমবার (১১ মে) বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চায়। দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ (এলডিসি গ্রাজুয়েশন) পিছিয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ, বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর প্রচেষ্টা ও শ্রম আইন সংসদে পাসের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়ার জন্য বিকেএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বন্ধ কারখানা পুনরায় চালুর পাশাপাশি বর্তমানে চালু থাকা কারখানাগুলো যাতে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে নীতিগতসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার অনুরোধ জানানো হয়।

প্রধানমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি এনবিআর ও ব্যাংকিং-সংক্রান্ত জটিলতাগুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দেন।

এছাড়া, তিনি পণ্যের বৈচিত্র্যকরণ, বিশেষ করে রেশম খাত ও কৃত্রিম তন্তুভিত্তিক পণ্যের সম্ভাবনা, শিল্পের বহুমুখীকরণ এবং জ্বালানি সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।

বিকেএমইএর পক্ষ থেকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মো. শামসুজ্জামান ও ফকির কামরুজ্জামান নাহিদ।

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় বিকেএমইএ

প্রকাশিত : ০৯:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬