১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জার্মানিতে ভিড়ের মধ্যে হঠাৎ ঢুকে গেল গাড়ি, হতাহত ১৮

জার্মানির রাজধানী বার্লিনে বার্ষিক প্রাইড প্যারেড (ক্রিস্টোফার স্ট্রিট ডে) উদযাপনকালে ভিড়ের মধ্যে হঠাৎ  দ্রুতগতির একটি গাড়ি ঢুকে পড়ে। এতে গাড়িচাপায় অন্তত ১ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থল ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই গাড়ি ফেলে চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরতে জার্মানিজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই সন্দেহভাজন এক চরমপন্থী ইসলামপন্থীকে তারা শনাক্ত করেছে, যিনি আগে থেকেই বার্লিনের চরমপন্থী তালিকার অন্তর্ভুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যানুযায়ী, রাত আনুমানিক ১০টার দিকে একটি দ্রুতগামী সাদা রঙের ভ্যান বা মিনিবাস টিয়ারগার্টেন পার্কে উদযাপনে থাকা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। একের পর এক পথচারীকে চাপা দেওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোড়ে ধাক্কা খেয়ে থেমে যায়। আহত ১৭ জনের মধ্যে ৮ জনের অবস্থা খুবই সংকটজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ইউরোপের অন্যতম বৃহত্তম এলজিবিটিকিউ আয়োজন ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উপলক্ষে লাখ লাখ মানুষ বার্লিনে সমবেত হয়েছিলেন। তবে এই ঘটনার পর উৎসব চত্বরজুড়ে মুহূর্তেই আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, ১৯৬৯ সালের নিউ ইয়র্কের ঐতিহাসিক স্টোনওয়াল আন্দোলনের স্মরণে ১৯৭৯ সাল থেকে প্রতি বছর বার্লিনে বৈষম্যবিরোধী এই প্রাইড প্যারেড আয়োজিত হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে জনসমাগমের ওপর গাড়ি চালিয়ে হামলার একাধিক ঘটনা ঘটেছে।

এর আগে লাইপজিগ, ম্যানহাইম ও ম্যাগডেবার্গের ক্রিসমাস মার্কেটেও একইভাবে গাড়ি হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্বকাপের পর প্রথমবারের মতো জনসমক্ষে মেসি

জার্মানিতে ভিড়ের মধ্যে হঠাৎ ঢুকে গেল গাড়ি, হতাহত ১৮

প্রকাশিত : ১১:২৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬